কমলগঞ্জে একরাতে ৭ গরু চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একরাতে ৭ গরু চুরি

  • শনিবার, ৭ মে, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক রাতে একই বাড়ির সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

Manual5 Ad Code

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান দরগাহপুর এলাকার বখসের বাড়ীর মো. নিজামুল বখস ও তাঁর চাচা মো. মুমিন বখস। শনিবার ফজরের আজানের সময়ে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে ঘটনাটি শমশেরনগর ফাঁড়ি পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী মো. নিজামুল বখস ও তাঁর চাচা মো. মুমিন বখস বলেন, গত শুক্রবার দিবাগত রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে যাই আমরা। ফজরের আগে ঘুম থেকে উঠে দেখি গরুগুলো আর গোয়াল ঘরে নেই। আমাদের গরুর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে।

Manual1 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, গরু চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!