কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • রবিবার, ৮ মে, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামের এক গৃহবধু রহস্যজনকভাবে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামে।

Manual1 Ad Code

জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তার এর বিবাহ হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সাথে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রতিবেশীরা তার ঘরে প্রবেশ করলে বিউটিকে ঘরে তীরের সাথে তার লাশ ঝুঁলে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসী আভিযোগ করে বলেছেন, বিউটির মৃত্যুটি রহস্যজনক।

Manual2 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসা হয়েছে। রোববার সকালে নিহত গৃহবধুর লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ হয়নি, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!