বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের

  • সোমবার, ৯ মে, ২০২২

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: মোটরসাইকেলে বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের। নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ের (ডিভাইডার) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ইমন নামের এক মোটরসাইকেল চালক। এসময় পিছনে থাকা মোটরসাইকেল আরোহী রায়হান লাদেন আহত হয়েছে।
নিহত ইমন (২২) সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের দুলু মিয়ার পুত্র এবং আহত রায়হান লাদেন (২১) একই ইউনিয়নের বাঞ্চারাম গ্রামের মুকুল মিয়ার পুত্র বলে জানা গেছে।
রবিবার (৮মে) সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চারটি মোটরসাইকেলের আরোহীরা ভ্রমণ শেষে এক সঙ্গে কুড়িগ্রাম ফিরছিলো।
তিনটি মোটরসাইকেল নিহত ইমনের মোটর সাইকেলকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসে। এসময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে রেলিংয়ের সাথে সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত ও রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমনের মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল আরোহী লাদেনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইমন ও তার সঙ্গীরা মোটর সাইকেলে বান্দরবন থেকে ঘুরে বাড়িতে ফিরছিল বলে জানা গেছে।
রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!