কমলগঞ্জের লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বানর ও সাপের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জের লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বানর ও সাপের মৃত্যু

  • মঙ্গলবার, ১০ মে, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার পৃথক দুটি স্থানে দ্রুতগতির গাড়ি চাপায় একটি বানর ও একটি সাপের মৃত্যু হয়েছে। গত সোমবার বেলা ৩টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগানের ৩নং প্লান্টেশন সংলগ্ন মুজিবের টিলা এলাকায় বানর ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় সাপের মৃত্যু হয়।

Manual5 Ad Code

পরিবেশকর্মী চঞ্চল গোয়ালা জানান, গত সোমবার বিকেল ৩ টায় দিকে কোন দুটি দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফুলবাড়ি চা বাগানের ৩ নং প্লান্টেশন এলাকা সংলগ্ন মুজিবের টিলা এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময় একটি উল্টোলেজি বানর মারা যায়। এর কিছু সময় পর মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সাপ পিষ্ট হয়ে মারা যায়। ঘটনার বেশ কিছু সময় পর এ দুটি প্রাণীর মৃত্যু বন্যপ্রাণীর ছবি ধারণ করি ও সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেই।

Manual8 Ad Code

পরিবেশবাদী আব্দুল আহাদ বলেন, দ্রুত গতির যানবাহনের কারণে প্রায়ই এ পথে কোন না কোন বন্য প্রাণী মারা যাচ্ছে। এমনিভাবে সোমবার বিকেলে এ দুটি বন্যপ্রাণী মারা গেছে। গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া উদ্যান এলাকায় ধীরগতিতে যানবাহান চলাচলের ব্যবস্থা গ্রহন করতে হবে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জবন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জানেন না। পরে খোঁজ নিয়ে আবার তিনি জানান, দুটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা ছিল না, তবে এখন খতিয়ে দেখছি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!