আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • শুক্রবার, ১৩ মে, ২০২২

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে শুরু হয়ে জল্পনা কল্পনা। স্বামী পক্ষ বলছেন স্বাভাবিক মৃত্যু, পিতৃপক্ষ বলছেন হত্যা।

Manual8 Ad Code

জানা যায়, উপজেলার দর্শনগ্রামের রাসেলের (২৭) স্ত্রী সুখি খাতুন (১৯) গত বৃহস্পতিবার রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গতকাল সকালে তাকে ডাকাডাকি করে ঘুম থেকে না জাগায় তার শরীরে হাত দিয়ে দেখতে পান তিনি মারা গেছেন। বিষয়টি মেয়ের পিতৃপক্ষকে অবহিত করলে গৃহবধূর ভাই আতিকুল ইসলাম আত্রাই থানা পুলিশকে অবহিত করেন এবং এটি হত্যাকান্ড বলে আইনানুগ ব্যবস্থার জন্য লিখিত অভিযোগ করেন।

Manual6 Ad Code

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার প্রাথমিক সুরতহাল রিপোর্টে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!