কুড়িগ্রামে নদীতে ডুবে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • সোমবার, ১৬ মে, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোনামনি (০১) নামের এক শিশু বারোমাসিয়া নদীতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী প্যাচাই গ্রামে এই দুঘর্টনা ঘটে। সে ঐ এলাকার রফিকুল ইসলামের মেয়ে ।
ঐ এলাকার চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মা লাকি বেগম বাড়ীর পাশে বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান শুকাতে ব্যস্ত থাকায় শিশুটি তার মায়ের অজান্তে বারোমাসিয়া নদীতে পড়ে যায়।
পরে শিশুটির মা মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে মুহুতের মধ্যে স্থানীরা এসে বারোমাসিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুর মৃত্যুতে পরিবারসহ ঐ এলাকায় শোকে ছায়া নেমে আসে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!