কুলাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • মঙ্গলবার, ১৭ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলায় জয়চন্ডী ইউনিয়নে লিচু গাছ থেকে পড়ে ওয়াহিদ আহমদ (৩৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫মে) দুপুরে গাছ থেকে পড়ে গুরুতর আহত ওয়াহিদ আহমদ মঙ্গলবার (১৭ মে) ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জয়চন্ডী ইউনিয়নের মেম্বার ফজলুল আওয়াল জানান গাজীপুরের মাস্টার দোকান এলাকার রেনু মিয়ার ছেলে ওয়াহিদ আহমদ মেরিনা চা বাগানে লিচু পাড়তে যান। লিচু গাছে উঠার পর অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন।

Manual2 Ad Code

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টায় তিনি মারা যান।

Manual3 Ad Code

মেম্বার ফজলুল আওয়াল জানান, ব্যক্তিগত জীবনে বিবাহিত ওয়াহিদ আহমদের স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!