কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২

  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ লিটার চোলাই ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সাধন বাগতী বড় লাইনে ঠাকুর টিলার মৃত শন্তু বাগতীর ছেলে এবং খোকন একই এলাকার মৃত কালু বাগতীর ছেলে।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক সোহেল রানাসহ পুলিশের একটি দল উপজেলার শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ তাদের আটক করা হয়।

শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনে বলেন, ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!