কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার  যুক্তি তর্ক উপস্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার  যুক্তি তর্ক উপস্থাপন

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual3 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের আলোচিত ধর্মান্তরিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ৫ জেএমবি সদস্যকে কুড়িগ্রাম কারাগার থেকে জেলা জজ আদালতে নেয়া হয়। সোমবার দুপুর দেড়টায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এর আদালতে দুটি মামলায় যুক্তি তর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। একটি হত্যা মামলা ও অপরটি বিস্ফোরক আইনে দাযেরকৃত মামলায় সরকারের পক্ষে পাবলিক আইনজীবি ছিলেন প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন ও আসামীদের পক্ষে আইনজীবি ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। পরবর্তী শুনানী আগামি জুন মাসের ২৩ তারিখ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞ বিচারক নির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকায় প্রাত:ভ্রমণের সময় ধর্মান্তরিত খৃস্টান মৃুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে ককটেল ফাঁটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায় হত্যাকারীরা। পরবর্তীতে ৭ নভেম্বর কুড়িগ্রাম সদর থানা পুলিশ ১০ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট জমা দেন।

Manual6 Ad Code

সরকারি কৌশলী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন জানান, নিষিদ্ধ সংগঠন জুম্মাতুল মোজাহিদীন বা জেএমবি ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কিভাবে হত্যা করেছে, কারা কারা জড়িত ছিল ১৬৪ ধারায় তারা স্বেচ্ছা জবানবন্দী দিয়েছে। জবানবন্দী তারা প্রত্যাহার করেনি। আজ সোমবার বিস্ফোরক ও হত্যা মামলায় সওয়াল-জবাব করা হয়। আগামীতে মামলায় রায় হতে পারে। আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। আমরা চাই যারা রাষ্ট্রকে রাষ্ট্রের বিধানকে চ্যালেঞ্জ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!