কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিবচরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মিরতিংগা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
এদিকে ছড়ার পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।