কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ থানার আয়োজনে বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মনু-দলই ভ্যালী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

Manual8 Ad Code

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীম্গৃল সার্কেল) শহিদুল হক মুন্সী, ৯নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ।

সভায় কুরমা, চাম্পারায়, বাঘাছড়া, দলই, পাত্রখোলা, শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর, মাধবপুর চা বাগানসহ ৮টি বাগানের প্রধান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্যানেলের সভাপতি, সম্পাদক, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!