আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল শেখ (৩৫) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। বৃহষ্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ: রাজ্জাক শেখের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যাবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে এসে দোকানের এক পাশের সাটার খুলে টাকাসহ ব্যাগ দোকানের ভিতর রেখে অন্য পাশের সাটার খুলতে যায়। এই সুযোগে আসামী কৌশলে গামছা দিয়ে দোকান আড়াল করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাবসায়ী থানায় মামলা করলে আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তদন্দ শুরু করে। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহারে আশুলিয়ার জিরোরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

গ্রেফতারের পর আমাসী স্বীকার করে সে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!