কুলাউড়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কুলাউড়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • শনিবার, ২৮ মে, ২০২২

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া থানা পুলিশ ২৭ মে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাজুদ (৬০) নামক এক সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে গ্রেফতার করেছে।
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে  কুলাউড়া থানার এএসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া থানাধীন শরীফপুর ইউপির অন্তর্গত সঞ্জরপুর হতে জিআর ২২৮/৯৪ (কুলাউড়া) মামলার ০৩ (তিন) বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী তাজুদ (৬০)কে গ্রেফতার করেন। আটক তাজুদ সঞ্জরপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারের জন্য কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews