ঈশ্বরদী থেকে অর্ধ মাস ধরে নিখোঁজ আত্রাইয়ের যুবক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদী থেকে অর্ধ মাস ধরে নিখোঁজ আত্রাইয়ের যুবক

  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৩৫) গত প্রায় অর্ধ মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি তার কর্মস্থল পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে ওই যুবকের পিতা ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

Manual7 Ad Code

জানা যায়, মামুন পাবনার ঈশ্বরদীতে দিশা এনজিও সাহাপুর শাখায় কর্মরত ছিলেন। গত ১৮ মে ওই শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাকুরী হতে বাধ্যতামূলক ছুটি দেন। এদিকে বাধ্যতা মূলক ছুটির অফিস আদেশ প্রাপ্তির পর মামুন তার দায়িত্ব বুঝে দেয়ার জন্য কয়েকদিন সেখানে অবস্থান করেন। গত ২১ মে থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও (০১৭৫০-৬১৮৪৬৭) সার্বক্ষণিক বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে ওই যুবকের পিতা ফজলুর রহমান গত ২৩ মে ঈশ^রদী থানায় একটি জিডি করেছেন (জিডি নং- ১২০১, তারিখ ২৩-৫-২০২২ ইং)।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই যুবকের পিতা ফজলুর রহমান গত ২৩ মে ঈশ^রদী থানায় একটি জিডি করেছেন, তদন্তের জন্য একজন দারোগাকে দায়িত্ব দেয়া হয়েছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!