রাজনগরে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ও মাস্ক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ও মাস্ক বিতরণ

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটির পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচার পত্র ও মাস্ক বিতরণসহ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণে জন্য সচেতনতার লক্ষ্যে জেলা ব্যাপি সাপ্তাহ জুড়ে কর্মসূচির অংশ হিসাবে উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার ২৭ জুলাই দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে কর্মসূচির উদ্ভোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল ।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, ভাইস চেয়ারম্যান মোঃ জুবায়ের আলী আহমদ, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাপ্তাহিক রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটির সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসেন জুমান। যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু, দপ্তর সচিব মোঃ সিরাজুল হাসান, যুগ্ন দপ্তর সচিব এসএম বশির আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে মোঃ সোহেল আহমদ, সোসাইটির মেধা যাচাই পরীক্ষার জেলা নির্বাহী পরিচালক আব্দুল মুত্তাকিন শিপলু ও মুস্তফা বকস্  প্রমূখ।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। সচেতন থাকার ও কোরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষা করার আহবান জানানো হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!