ইউপি সদস্যের সংবাদ সম্মেলন- মিথ্যা অভিযোগে হয়রানি ও সম্মান ক্ষুন্ন করানোর চেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইউপি সদস্যের সংবাদ সম্মেলন- মিথ্যা অভিযোগে হয়রানি ও সম্মান ক্ষুন্ন করানোর চেষ্টা

  • রবিবার, ৫ জুন, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ইউপি নির্বাচনে পরাজিত হওয়ায় মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎসহ নানা ধরণের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি, ক্ষতিগ্রস্ত ও সুনাম বিনষ্ট করানোর অভিযোগ তুলেছেন এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। রোববার (০৫ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকু মিয়া।

লিখিত বক্তব্যে ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, আমি পরপর ২ বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান। আমার ওয়ার্ডের বাসিন্দা অপূর্ব নারায়ন বিগত নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্ধীতা করে পরাজিত হন। এর পর থেকে তিনি নিজে ও লোকজনকে দিয়ে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছেন। গত ১০ ফেব্রুয়ারী শপথ গ্রহণের দিন শমশেরনগর চা বাগানে আদনারায়ন তাঁতী তাঁর বাড়ির টিলা থেকে মাটি কাটার ঘটনায় আমাকে অভিযুক্ত করেন। ঐদিন আমার শপথগ্রহণ থাকায় তদন্তে আমার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।

Manual5 Ad Code

পরে অপূর্ব নারায়ন গত ১২ ফেব্রুয়ারি কমলগঞ্জ থানায় আমাকে ও আমার ভাই হামিদ মিয়াকে জড়িয়ে ৩ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন। এছাড়াও আমার বিরুদ্ধে চা বাগানের জমিদখল সহ নানা অভিযোগ প্রদানেরও চেষ্টা করেন।

প্রয়াত মুক্তিযোদ্ধা নিমাই লোহার এর স্ত্রী লক্ষ্মীছত্রীকে দিয়ে সর্বশেষ গত ২৬ মে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। ব্যাংক থেকে তাহার মাধ্যমে টাকা উত্তোলন করানোর পর আমি কিছু টাকা তাকে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে নিয়েছি। এমনকি তাহার চেক বইটিও আমার কাছে রয়েছে বলে অভিযোগ করানো হয়।

Manual5 Ad Code

ইউপি সদস্যের বিরুদ্ধে লক্ষ্মীছত্রীর এধরণের মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্যতা উদঘাটনের দাবী জানান।

Manual3 Ad Code

অভিযোগ বিষয়ে অপূর্ব নারায়ন বলেন, ইয়াকুব মিয়ার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সেটি আমার দেখার বিষয় নেই।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!