জৈন্তাপুরে পাহাড় ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জৈন্তাপুরে পাহাড় ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

  • সোমবার, ৬ জুন, ২০২২

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন এলাকায় রোববার রাতে ভারি বর্ষণ হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে জৈন্তাপুরে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩-৪টার মধ্যে উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

Manual5 Ad Code

নিহতরা হলেন— সাতজনি গ্রামের বাসিন্দা আবদুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ভারি বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এ চারজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নিচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোরে টিলা ধসে ঘরের ওপর পড়ে যায়।

Manual4 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!