কমলগঞ্জে চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৭ জুন, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা বাগানের এক চা শ্রমিক সন্তান ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টায় পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় নিজ ঘরে। আত্মহত্যাকারী গোপাল মান্দ্রাজী (২৩) পাত্রখোলা চা বাগানের মৃত চা শ্রমিক পুশ মান্দ্রাজীর ছেলে। এদিকে গোপাল মান্দ্রাজীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা। স্থানীয়রা বড় ভাই ববই মান্দ্রাজীর সাথে গোপাল মান্দ্রাজীর বেশ কিছুদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল।

Manual5 Ad Code

রাতেই পুলিশ সুরতহাল তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (৬ জুন) সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলি আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মুল রহস্য উদঘাটন হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!