কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • মঙ্গলবার, ৭ জুন, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামক ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো. আব্দুল হাসিমের ছোট ছেলে।

জয়চন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল আউয়াল বলেন, সাড়ে ১২টার দিকে আবু তালিবকে তার মা খাওয়া দাওয়া করিয়ে ঘরের ভেতর খেলতে রেখে গৃহস্থালীর কাজে ব্যস্ত হয়ে যান। দরজা খোলা থাকায় ঘর থেকে বেরিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে ঘরে দেখতে না পেয়ে প্রায় ঘণ্টাখানেক খোজাখুঁজির পর পুকুরের পানিতে আবু তালিবের দেহ ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তালিবকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!