আত্রাইয়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১৬

  • মঙ্গলবার, ৭ জুন, ২০২২

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করেছে। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৩জন মাদক কারবারীর নিকট থেকে হেরোইন,গাঁজা ও এ্যাম্পুল উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুনছুর রহমান ওরফে মন্টু সাহা (৬০) কে হেরোইনসহ গ্রেফতার করা হয়। মন্টু উপজেলার কাসুন্দা গ্রামের মৃত হেতুন সাহার ছেলে। একই সময় সাহেবগঞ্জ কাঁচা বাজার এলাকা থেকে মামুন হোসেন (৩০) কে ১৫পিস এ্যাম্পুলসহ গ্রেফতার করা হয়। মামুন ভরতেতুলিয়া গ্রামের সোলাইমান আলীর ছেলে। এছাড়া দুপুরে বলরামচক গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শফির উদ্দীনের ছেলে তাহের প্রামানিক (৪৮)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

অপর দিকে আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা মূলে সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের অখিল মোল্লা, সুমন মোল্লা, জফির মোল্লা, ইয়াকুর মোল্লা, সাজ্জাদ হোসেন, ছলিম উদ্দীন, লাকী আক্তার এবং সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুন্নি বেগম, জলি খাতুন, নিহার বেগম, মমতাজ বিবি ও পোয়াতা গ্রামের মানিক হোসেন এবং ভরতেতুলিয়া গ্রামের জীবন হোসেনকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সোববার মধ্য রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!