কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ পরিষদ বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ পরিষদ বিজয়ী

  • বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ পরিষদ পূর্ণ প্যানেলে বিপুল ভোটে জয়ী হয়েছে। তাদের বিপক্ষে ছিল জালাল-রেনু পরিষদ।

Manual1 Ad Code

৫ জুন রোববার জ্যামাইকার তাজমহল পার্টি হলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিপুল সংখ্যক কুলাউড়াবাসীর উপস্থিতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী সভাপতি পদের প্রার্থী শাহ আলাউদ্দিন পেয়েছেন ৪৩২, সহ-সভাপতি মো. এফ মালিক (মুরাদ) ৪৩১, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ৪৪০, সহ-সাধারণ সম্পাদক মো. মাসকু মিয়া (সুজন) ৪৩০, কোষাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান (কামাল) ৪১৪, সাংগঠনিক সম্পাদক শেখ শামীম আহমেদ ৪২৩, প্রচার সম্পাদক এনামুল ইসলাম খান ৪৩৪, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মুজিবুর রহমান ৪১০, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নূরুন নাহার হাসান (লুসি) ৪০১, মহিলা সম্পাদক মাহমুদা ইসলাম (রুমা) ৩৯৪, কার্যনির্বাহী সদস্য ইমরুল হোসেন জেবুল ৪১০, মো. আলতাফ হোসেন ৪১৮, লুৎফর রহমান ৩৯৫, মো. ময়নুর রহমান (সুয়েব) ৪২৯ এবং বদরুল ইসলাম (মিন্টু) ৪৩৭ ভোট পেয়ে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর আলাউদ্দিন-জাবেদ পরিষদের নির্বাচিত প্রার্থীরা এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের অঙ্গীকার হচ্ছে প্রবাসে কুলাউড়াবাসীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় রাখতে সর্বাধিক গুরুত্ব প্রদান ও জবাবদিহিতামূলক সংগঠন গড়ে তোলা।

Manual2 Ad Code

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য হলেন মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় দুই পরিষদের প্রার্থীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!