আক্কেলপুরে মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ,  ৩ ধর্ষক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আক্কেলপুরে মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ,  ৩ ধর্ষক আটক

  • শুক্রবার, ১০ জুন, ২০২২
আক্কেলপুল:: ধর্ষণ মামলায় আটক তিন ধর্ষক। প্রতিনিধির পাঠানো ছবি

Manual4 Ad Code

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট)  থেকে::  জয়পুরহাটের আক্কেলপুরে ১৭ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ছাত্রীটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিষ ধর্ষকদের আটক করে।

Manual7 Ad Code

আটককৃত তিন জনের মধ্যে দুইজন পাশ্ববর্তী ক্ষেতলাল উপজেলার গোড়াইল ইউনিয়নের গোতাহাট শহর গ্রামের হবিবুর রহমানের ছেলে মাহবুব রহমান (২১) এবং ওই গ্রামের হযরত আলীর ছেলে অনিছুর রহমান (২২)। অপর একজন আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর গ্রামের লাকু মিয়ার ছেলে ভ্যান চালক সালেক (২৪)।

থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। বিদায় অনুষ্ঠান থেকে মেয়েটি নিখোঁজ হয়। পরে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পালশা গ্রামের একটি পাটক্ষেতে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণকালে স্থানীয়রা আটক করে ইউপি সদস্যকে খবর দিলে ইউনিয়ন পরিষদে এনে তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

থানায় এসে জানা যায়, ভ্যান চালক সালেক তাকে ফুসলিয়ে ভ্যানে করে প্রথমে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘীতে নিয়ে যায়। সেখান থেকে ভ্যানচালক আরো দুই সহযোগীকে নিয়ে আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের একটি পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাদের হাতে নাতে আটক হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

মাদ্রাসা ছাত্রীর পিতা বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। আমি মেয়েকে সাথে নিয়ে মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে দিয়ে আসি। সেখান থেকে আমার মেয়ে নিখোজ হয়। পরে খবর পেয়ে থানায় এসে মেয়ে মুখে সব ঘটনা জেনেছি’।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!