কমলগঞ্জে আগুনে ২টি দোকান ভস্মিভুত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আগুনে ২টি দোকান ভস্মিভুত

  • রবিবার, ১২ জুন, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কাাঁঠালকান্দি গ্রামে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ১১টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

Manual1 Ad Code

এলাকাবাসী জানান, শনিবার (১১জুন) রাত ১১টায় দিকে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তীস্থানের কাঁঠালকান্দি গ্রামের গ্রাম্য ছোট বাজারে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জস্থ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে স্থানিয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনের আনার পূর্বেই বাজারে অবস্থিত মনাফ আলীর মোদি দোকান ও ডা. কনক ভট্টাচার্যের ঔষধের দোকান সম্পূর্ন ভস্মিভুত হয়ে যায়। তারা জানান, অগ্নিকান্ডের কারনে তাদের দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশি, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিক ভাবে তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হতে পারে।

Manual3 Ad Code

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো: ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অগ্নিকান্ডে দুটি দোকানের অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!