কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা

  • শুক্রবার, ২৪ জুন, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এডাবের সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।

Manual8 Ad Code

লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরুর পরিচালনায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভীন, এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, আইএফসি রোকসানা আক্তার, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রভাষক রাবেয়া খাতুন, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, নারীনেত্রী মুন্না দেবরায়, সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, মোস্তাফিজুর রহমান, শাহিন আহমেদ, পিন্টু দেবনাথ, সীতারাম বিন, নির্মল এস পলাশ, আব্দুল বাছিত খান, সালাউদ্দিন শুভ, মোঃ মোনায়েম খান প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!