শ্রীমঙ্গলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো. জামাল মিয়া (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে ডেকে নিয়ে গলা ও পা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজনগর নামক স্থানে হাইওয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

জামাল মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তি পাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তারা ধারণা করছেন, ভোর রাতে কোন এক সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে গলাকেটে হত্যা করেছে। জামু মিয়া খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

নিহত জামাল মিয়ার ভাতিজা জসিম আহমদ জানান, জামাল মিয়া বর্তমানে সিএনজি অটো চালানো কমিয়ে বর্গা চাষি হিসেবে কৃষি কাজ করতেন। তিনি ২টি বিয়ে করেছেন। বর্তমানে ২য় বউ এর সাথে সংসার করতেন।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং রহস্য উদঘাটন করে আসামিদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!