কমলগঞ্জে এক রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে এক রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

  • শনিবার, ২ জুলাই, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে কীটনাশক এর দোকানসহ চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর ঝপলার পাড়ে এ ঘটনা ঘটে। প্রধান সড়কে অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্পন্নœ করে। একই কৌশলে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। জনবহল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন চুরির ঘটায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা।

Manual3 Ad Code

চোর চক্রটি মাধবপুরের ঝপলার পাড় বাজারের আফওয়ান ট্রেডার্স, অনন্ত ভেরাইটিজ স্টোর,শাহাবুদ্দিন ফার্মেসী দোকান ও ভানুগাছ বাজারের শ্রীমঙ্গল রোডস্থ বাপ্পী এন্ড রাব্বী ট্রেডার্স এ চারটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে। এসময় আরো দুই তিনটি দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরদল পালিয়ে যায়। এলাকাবাসী টের না পেলে এই রাতেই আরো কয়েকটি দোকান চুরি হওয়ার সম্ভাবনা ছিল।

Manual1 Ad Code

চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে। চুরির ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় জড়িত চাইনিজ রিপন নামের আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। এসময় তার কাছে চুরিকৃত মালামাল উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক নিয়াজ আহমেদ জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তজেলা চোর চক্রের সদস্য চাইনিজ রিপনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!