কুলাউড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে নাদেল- ঈদুল আযহা মানুষকে ধৈর্য্য ধারণের শিক্ষা দেয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে নাদেল- ঈদুল আযহা মানুষকে ধৈর্য্য ধারণের শিক্ষা দেয়

  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঈদুল আযহার ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিতে হবে। কুরবানি আত্মত্যাগের পাশাপাশি মানুষকে ধৈর্য্য ধারণের শিক্ষা দেয়। এই মহান শিক্ষাকে লালন করে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ধৈর্য্যরে সাথে কাজ করতে হবে।

Manual5 Ad Code

তিনি গত রোববার ও সোমবার (১০ ও ১১ জুলাই) কুলাউড়ার কৌলা গ্রামের নিজ বাড়ীতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়কালে কথাগুলো বলেন।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আমাদেরকে একটি সুখী ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। এর আগে ১০ জুলাই তিনি রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার শাহী ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করেন। এসময় তিনি দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Manual7 Ad Code

ঈদুল আযহা উপলক্ষে গত দুইদিন দলীয় তৃণমূল নেতা-কর্মীদের ঢল নামে কৌলাস্থ নিজ বাড়ীতে। এছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, হাজীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওদুদ বক্স। কুলাউড়া পৌর আওয়ামীলীগের সভাপতি খুরশেদ আলী, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, সহসভাপতি মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জালাল বাবলু ও কয়ছর আলী ময়ুব, সাংগঠসিক সম্পাদক কামাল আহমদ, সদস্য সুরুজ আলী, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক মো. আপ্তাব আলী, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত খান, সাধারণ সম্পাদক আব্দুল আলী, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকতুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ভূকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খায়রুল ইসলাম মিঠু, কর্মধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।###

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!