কুলাউড়া সুরঞ্জিত হত্যাকান্ড-ছেলে হত্যার বিচার চেয়ে মা বাবার সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কুলাউড়া সুরঞ্জিত হত্যাকান্ড-ছেলে হত্যার বিচার চেয়ে মা বাবার সংবাদ সম্মেলন

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

Manual5 Ad Code

আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে সুরঞ্জিত বিশ্বাস (১৯) হত্যাকান্ডের একমাস ১২ দিন অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িতরা রহস্যময় কারণে পুলিশে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। উল্টো স্থানীয় একটি প্রভাবশালী মহল আপোষ নিষ্পত্তি ও মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। আসামীদের গ্রেফতার ও ছেলে হত্যার বিচার চেয়ে ২০ জুলাই সংবাদ সম্মেলন করেন নিহত সুরঞ্জিতের পরিবার।

সংবাদ সম্মেলনে নিহত সুরঞ্জিতের বাবা সুধাংশু বিশ্বাস লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় নিহতে মা সাবিত্রী বিশ্বাস , চাচাতো ভাই রজেন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সুরঞ্জিতের মায়ের কান্না পরিবেশ ভারি হয়ে উঠে।

লিখিত বক্তব্যে নিহত সুরঞ্জিতের বাবা সুধাংশুবিশ্বাস অভিযোগ করেন, গত ৭ জুন শ্রীপুর গ্রামের কালিমন্দিরে শীতলী পুজার আয়োজন করেন। কিন্তু নান্টু বিশ্বাস , রসেন্দ্র বিশ্বাস. রনজিত বিশ্বাস ও তাদের সহযোগিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলায় নারী পূরুষসহ ১০ জন আহত হয়। এরমধ্যে সুরঞ্জিত বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরদিন ০৮ জুন মারা যায়। ঘটনার আরেকদিন পর অর্থাৎ ৯ জুন কুলাউড়া থানা ১১ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে পুলিশ নান্টু বিশ্বাস নামক একজনকে আটক করে।

Manual4 Ad Code

কিন্তু ঘটনার পর থেকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যকারণে তাদের গ্রেফতার করছে না।

এসময় নিহত সুরঞ্জিতের মা সাবিত্রী বিশ্বাস কান্নাজড়ি কন্ঠে বলেন, আমার স্বামী হাওরে মাছ ধরে বিক্রি করে পরিবারের ব্যয় নির্বাহে হিমশিম খেতেন। আমার ছেলে সুরঞ্জিত রাজমিস্ত্রী (পাকা কাজের) হেলপার (সহযোগি) ছিলো। তার রোজগারে পরিবারে কিছুটা অভাব দূর হতো। পুজো করতে গিয়ে আক্রোশের শিকার হয়ে আমার নরপরাধ ছেলেটি মারা গেলো। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচার চাই। ছেলেকে হারিয়েছি, কিন্তু স্বামী ও ছোট ছেলেকে হারাতে চাই না। আসামীরা তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এদিকে এলাকার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মেম্বার ছয়ফুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল মামলা আপোষ নিষ্পত্তি করতে ও তুলে নিতে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছেন। ইতোমধ্যে জোরপূর্বক ১৩ ইঞ্চি স্টাম্পে স্বাক্ষর নেন। এ ঘটনায় সুধাংশু বিশ্বাস মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ১৫৮ তারিখ ১৩/০৭/২২) দায়ের করেন।

Manual3 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়নের মেম্বার ছয়ফুল ইসলাম জানান, ঘটনা যেদিন ঘটে সেদিন থানায় বসে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। কিন্তু পরদিন ছেলেটি মারা গেলে থানায় মামলা হয়। পরবর্তীতে এই ঘটনার সাথে আমাদের আর কোন সম্পৃক্ততা নেই। কিন্তু নিহত সুরঞ্জিতে পিতা সুধাংশু আমিসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ পরিদর্শক শাহ আলম জানান, সুরঞ্জিত হত্যার ঘটনায় নান্টু বিশ্বাস নামক একজনকে ওইসময় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজহারনামীয় আসামীদের গ্রেফতারে বিলম্বের কারণ প্রসঙ্গে তিনি বলেন, বন্যার কারণে গ্রেফতারে বিলম্ব হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews