কুড়িগ্রামে ১৫পরিবহন মালিককে জরিমানা ও ২৭ হাইড্রোলিক হর্ণ জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ১৫পরিবহন মালিককে জরিমানা ও ২৭ হাইড্রোলিক হর্ণ জব্দ

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

Manual4 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে পরিবেশ সংরক্ষণ আইনে ১৫টি পরিবহন মালিককে জরিমানা এবং ২৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।

Manual3 Ad Code

১৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে পরিবেশ দপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহার এবং শব্দ দূষণের অভিযোগে ১৬টি পরিবহনের ড্রাইভারকে পৃথক ভাবে মোট ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। একই সময় অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী ২৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

Manual2 Ad Code

ভ্রাম্যমান অভিযানের নেতৃত্ব দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। এসময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন-১৫টি পরিবহনকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে ১৪৮০০ টাকা এবং ১টি পরিবহনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে কালো ধোঁয়া ছাড়ার অপরাধে ১০০০ টাকা জরিমানা আদায় সহ সর্বমোট ৫৮০০ টাকা, ২৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!