কুলাউড়ায় মানবাধিকার সুশাসন,গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মানবাধিকার সুশাসন,গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২

Manual1 Ad Code

কুলাউড়া সংবাদদাতা::

মৌলভীবাজারের কুলাউড়ায় মানবাধিকার সুশাসন, গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন রবিবার (২৪ জুলাই) শুরু হয়েছে। সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রশিক্ষন কর্মসূূচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার।

বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার সুশাসন, গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষনের ১ম দিনে উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলেটর শাহজাহান মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী ডিভিশনাল ফ্যাসিলেটর সাইফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক এর উপজেলা সভাপতি মঈনুল ইসলাম শামীম, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সুলতানা বেগম।

Manual1 Ad Code

কর্মশালায় জানানো হয়, পিছিয়ে পড়া জনগোষ্টীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রনের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর মাধ্যমে সারা দেশের ৮টি জেলার ৭৩টি উপজেলাতে গত বছর থেকে কাজ শুরু করেছে তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় কাজ শুরু হয়েছে।

Manual7 Ad Code

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সংখ্যালঘু/পিছিয়ে পড়া জনগোষ্টীর অধিকার নিয়ে কাজ করা বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্টী,দলিত,হিজড়া এবং বিশেষ অক্ষম মানুষের জীবনমানের উন্নয়নের জন্য এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে তাদের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের কল্যানে কাজ করা।

Manual6 Ad Code

রবিবার প্রশিক্ষনের প্রথম দিনে মানবাধিকার এর ধারনা এবং মানদন্ড, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্টীর মানবাধিকার পরিস্থিতি,জেন্ডার সমতা,জেন্ডারভিত্তিক সহিংসতা ও প্রতিরোধে করনীয় শীর্ষক বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষকরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!