কুলাউড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একে এম সফি আহমদ সলমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা খোকন কুমার সাহা, এমপির প্রতিনিধি হোসেন মনসুর, উপজেলা কৃষক লীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ।

Manual5 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, ২০২২-২৩ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য উপজেলার ২ হাজার ৫শ’ কৃষকদের মাঝে উফশী জাতের ধান বীজ ও সার বিতরণ করা হবে। জনপ্রতি কৃষককে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!