আত্রাইয়ে লক্ষাধিক টাকা অর্থদন্ড ও অবৈধ জালে আগুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে লক্ষাধিক টাকা অর্থদন্ড ও অবৈধ জালে আগুন

  • বুধবার, ২৭ জুলাই, ২০২২

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রাম ও সোনাইডাঙ্গা ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। এতে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ মোতাবেক উপজেলার ভোঁপাড়া গ্রামের আক্তারুল আলম ও গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের আব্দুল লতিফকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা অর্থদন্ড দেন । অপরদিকে মৎস্য আইন ১৯৫০ অনুসারে উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মঞ্জু হোসেনকে ৩ হাজার টাকা অর্থদন্ড দেন ।

Manual3 Ad Code

জানা যায়, বিভিন্ন গ্রাম হতে পুরাতন ব্যাটারী কিনে উপজেলার ভোঁপাড়া গ্রামে পোড়াচ্ছিলেন ওই দুই ব্যাক্তি। পুরাতন ব্যাটারি পোড়ানোয় দুর্গন্ধে গ্রামের মানুষ অতিষ্ট হয়ে ইউএনও বরাবর অভিযোগ দিলে পরিবেশ দুষণ হওয়ায় পরিবেশ সংরক্ষন আইনে দুজনকে অর্থদন্ড দেন। সেইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাটারী পোড়ানোর যাইগা পরিস্কার করে এলাকা ছেরে চলে যেতে নির্দেশ দেন। অপরদিকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা ব্রিজ সংলগ্ন স্থানে অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে এক জনকে তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেইসাথে প্রায় এক লক্ষ টাকার অবৈধ জাল পুড়ানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!