মানুষের মানবিক সাহায্যেই সুস্থ করে তুলতে পারে মায়ামনিকে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

 মানুষের মানবিক সাহায্যেই সুস্থ করে তুলতে পারে মায়ামনিকে 

  • বুধবার, ৩ আগস্ট, ২০২২

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা নাম তার মায়ামনি। জছিমিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের পিছনে তার বাড়ি । মেয়েটির বাবা গত বছর থেকে প‍ক্ষাঘাতে আক্রান্ত। হুইল চেয়ার কেনার মতোও সামর্থ্য নেই মেয়েটির পরিবারের।
এক বড় ভাই তার পরিবারের দেখাশুনা করে। দীর্ঘদিন থেকে  মেয়েটি ক্যান্সারে আক্রান্ত। ক‍্যান্সারের কথা জানতে পেরে তার স্বামী চিকিৎসা করার দায়িত্ব না নেওয়ায় এবং স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে মেয়েটি এক পর্যায়ে চলে আসেন তার বাবার বাড়িতে ।
মায়ামনির বাবার পরিবারও তেমন একটি স্বচ্ছল না। মেয়েটি এর আগে ফুলবাড়ীর দুইজন বড় ভাইয়ের কাছ থেকে দেড় লক্ষ টাকা সাহায্য নিয়ে চেন্নাই ভেলোট থেকে চিকিৎসা নিয়েছে । কিছুটা সুস্থ হলেও এখন আবারও অসুস্থ হয়ে পড়েছে । ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন‍্য আবার ঐ চেন্নাই ভেলোটে ডেকেছে । মেয়েটির চিকিৎসার জন্য এখন ৪ লাখ টাকার প্রয়োজন। অর্থ যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়। একজনের সহযোগিতায় নয় বরং সমাজের সব মানুষের মানবিক সাহায্যই সুস্থ করে তুলতে পারে মায়ামনিকে । মেয়েটিকে বাচাঁতে সাহায্য পাঠাতে পারেন। বিকাশ-০১৭১৭১৫৮৮৪৪##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!