কুলাউড়ায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় বন্যা দূর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক, ইনক।

Manual8 Ad Code

৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করে সংগঠনটি। টিবিএফ এর চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খালিকের সঞ্চালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল মোমিন, সিনিয়র সাংবাদিক এম. শাকিল রশীদ চৌধুরী, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম সবুজ, কমিউনিটি নেতা লোকমান হোসেন আনু, আওয়ামীলীগ নেতা তাজ খান, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মো: নাজমুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জসিম চৌধুরী। অনুষ্ঠানে আমেরিকা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: সামাদ মিয়া (জাকারিয়া)।

Manual4 Ad Code

উল্লেখ্য সংগঠনের পক্ষ থেকে এর আগে বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন উপজেলায় অসহায়দের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!