হত্যা চেষ্টার মামলায় কমলগঞ্জে ইউপি সদস্য শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

 হত্যা চেষ্টার মামলায় কমলগঞ্জে ইউপি সদস্য শ্রীঘরে

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী, গ্রাম্য সালিশ বিচারক আব্দুল খালিক (৬৮)-কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় বুলবুল আহমদ ওয়াতিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মৌলভীবাজারের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুল খালিক বাদী হয়ে গত ২৯ জুন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির ও নজির মিয়াসহ অজ্ঞাত ৩/৪জন। আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন। কমলগঞ্জ থানার জিআর মামলা নং-১০৬।

Manual6 Ad Code

বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতে রহিমপুর ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির আত্মসর্মপন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে উজির মিয়ার দোকানের সামনে আসলে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির গংরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি বাধা দিলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা দা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আব্দুল খালিককে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

আব্দুল খালিক জানান, আমি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। আমাকে রক্তাক্ত জখম করে তারা ক্ষান্ত নয়, আদালতে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশ ও মিথ্যা মামলার হুমকি ধমকি দিচ্ছে এবং ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির তার আত্মীয় স্বজন ও সহযোগীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে হামলার ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা করে যাচ্ছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!