কুড়িগ্রামে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও  ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

৪ আগষ্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও  ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ।

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) সৈয়দ ফরহাদ হেসেন।

উপস্থিত ছিলেন এলজিইডি , পানি উন্নয়ন বোর্ড  , গণপূর্ত অধিদপ্তর , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তেরের কর্মকর্তাবৃন্দ,  ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ভাটা মালিকগণ, ব্লক ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন পরিবেশবাদী সংস্থা, এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণসহ আরো অনেকে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ব্লক ইট ব্যবহার সংক্রান্ত আলোচনা উপস্থাপনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম  ।

রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের  অন্যতম উদ্যোগ পরিবেশ সুরক্ষার বিষয়ে বিভিন্ন  দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরিবেশবান্ধব ব্লক ব্যবহার সংক্রান্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!