কমলগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: পেশাগত দায়িত্বপালন শেষে উপজেলা সদরে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের উবাহাটা এলাকায় দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত থানের উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে আকলিছ মিয়া (৪২) ও মকবুল মিয়া (৩৮)।

Manual7 Ad Code

শনিবার দিবাগত রাত তিনটার দিকে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে আটক করে। আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশ আরো ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসলেও রোববার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আত্মীয় স্বজনের জিম্মায় ছেড়ে দেয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ২ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব সাংবাদিক বাছিতের উপর হামলার ঘটনায় প্রকৃত আসামীদের খোঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এঘটনায় কোন ছাড় দেয়া হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। তিনি আরো বলেন, ঘটনার পর থেকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সরেজমিন তদন্তসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!