শোক দিবস উপলক্ষে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শোক দিবস উপলক্ষে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কুলাউড়ায় গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিািজবি’র অধিনায়ক ল্যা: কর্ণেল মিজানুর রহমান সিকদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদান মো: সেলিম। পরে বিজিবি’র মেজর ডা: তানভীরের নেতৃত্বে একদল চিকিৎসক নিব্যাপী ৫০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা নেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এদিকে সোমবার বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবি’র ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলার চাতলাপুর বিওপি’র সীমান্তবর্তী এলাকার ১০০টি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!