কুলাউড়া সড়ক ও জনপদের  জায়গা দখল করে মার্কেট নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা ফুটবল একাডেমীর সভাপতি আব্দুর রহমান সম্পাদক বেলাল আহমদ বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ চার পরিবারে নিসচা’র ছাগল বিতরণ কমলগঞ্জে রংমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা বড়লেখায় নাগরিক সমন্বয় প্রকল্পের পাবলিক টাউন হল সভা প্রচেষ্টা নাগরিক সমন্বয় প্রকল্প তৈরী করল এক ভিন্ন সেতু বন্ধন কুলাউড়ায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন খতম ও গণদোয়া মাহফিল  ইউটিউব দেখে আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে “শাহাজাদী” কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার রাজস্ব তহবিলের অর্থ আত্মসাত- বড়লেখা উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক বরখাস্ত, বিভাগীয় মামলা বড়লেখায় নবপল্লব প্রকল্পের ‘প্রকল্প অবহিতকরণ’ সভা

কুলাউড়া সড়ক ও জনপদের  জায়গা দখল করে মার্কেট নির্মাণ

  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া  উপজেলার ব্রাহ্মণবাজারের মিশন চৌমুহনীতে সড়ক  ও  জনপদ বিভাগের জায়গা  দখল করে  মার্কেট নির্মাণের অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।  বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করলেও তারা কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে ক্ষোভ  বিরাজ করছে।
সরেজমিন এলাকায় গিয়ে  দেখা যায় কুলাউড়া  মৌলভীবাজার  সড়কের  পাশের মিশন চৌমুহনীতে জায়গা দখল করে মসজিদের নাম করে মার্কেটের নির্মাণ কাজ চলছে।  মসজিদ কমিটির  সাধারণ সম্পাদক  ফয়সল মিয়া এবং কোষাধ্যক্ষ  আবদুল  লতিফ জানান, মসজিদ  কমিটির  সভাপতি  ফাতু মিয়া এককভাবে সরকারি  জায়গায়  মার্কেট বানাচ্ছেন। জেলা  পরিষদের বরাদ্দকৃত টাকায় এই নির্মাণকাজ হচ্ছে বলে তারা নিশ্চিত করেন।এ  বিষয়ে  বারবার সড়ক ও জনপদের   সাথে  যোগাযোগ  করা হলে  তারা  বিষয়টিকে গুরুত্ব  দিচ্ছে না বলে অভিযোগ  এলাকাবাসীর।
 সওজের কুলাউড়া উপজেলার দায়িত্বরত উপসহকারী  প্রকৌশলী পার্থ সরকারের  দায়িত্বে  অবহেলার  অভিযোগ করেছেন এলাকাবাসী।
সওজের কুলাউড়া উপজেলার দায়িত্বরত উপসহকারী  প্রকৌশলী পার্থ সরকার জানান, আমি সার্ভেয়ার পাঠিয়ে বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে
 এ ব্যাপারে সওজের মৌলভীবাজারের  নির্বাহী  প্রকৌশলী জিয়া উদ্দীন জানান,   বিষয়টি  তিনি  অবহিত  নন। অবিলম্বে জায়গা  দখলমুক্ত  করার ব্যবস্থা গ্রহণ করবেন।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!