কমলগঞ্জে তিন দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে তিন দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার বিষয়ক তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জাইকা এর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রমুখ। এতে ৪০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজন করে।

তিন দিন ব্যাপী প্রশিক্ষণে মাটির স্বাস্থ্যে কি? মাটির স্বাস্থ্যের গুরুত্ব, জৈব সার কি? জৈব সারের গুরুত্ব ও প্রকারভেদ, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণ বিস্তারিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সরেজমিনে মাঠ পরিদর্শন করানো হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!