কমলগঞ্জে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। বৃপস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। সমাপনি অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, ভান্ডরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, এ,এ,টি,এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলমান আলীসহ উপজেলার সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগন উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে কমলগঞ্জ উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগহণ করে। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে ট্রপি ও ক্রেস্ট প্রধান করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!