আমিরাতে বসবাসরত কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি জহির, সম্পাদক ইমন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আমিরাতে বসবাসরত কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি জহির, সম্পাদক ইমন

  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজার জেলার সেবামূলক সংগঠন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার শারজাহের একটি অভিজাত রেস্তোরাঁয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিদায়ী সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা আব্দুস শহিদ জহির। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুল হক চৌধুরী সাইস্তা। বক্তব্য রাখেন, আবদুল মালিক, শাহিন আল রাজী, মসুদ আলী, আবু কালাম, আমর আলী আনসারি, আব্দুস শহিদ, আবদুল গাফ্ফার, ইমন চৌধুরী, তাজুল ইসলাম, মোহাম্মদ আলী সুহেল, আব্দুস শহিদ প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ২য় পর্বে কার্যনির্বাহী কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন হয়। সভায় আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফুজাইরা শাখার অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখ মো. জহির উদ্দিনকে সভাপতি ও ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি অচিরে ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহিন আল রাজী, সহ-সভাপতি মোহাম্মদ আলী সুহেল, সহ সাধারণ সম্পাদক এনামুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান মাহবুব, সম্মানিত সদস্য আবু কালাম ও প্রধান সমন্বয়কারী মো.জাহাঙ্গীর আলম।

Manual8 Ad Code

উল্লেখ্য, বিগত বছরগুলোতে দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছে সংগঠনটি। একজন প্রবাসীর লাশ দেশে প্রেরণে আর্থিক খরচ বহনের মাধ্যমে এ সমিতির যাত্রা হয়েছিলো ২০১৯ সালে। আগামি দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে শারজাহে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এ কথাগুলো বলেন বক্তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!