কুলাউড়ার ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্বাচন রোববার : সভাপতি নিয়োগে আইনি নোটিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্বাচন রোববার : সভাপতি নিয়োগে আইনি নোটিশ

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ভুকশিমইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিয়োগে সকল প্রকার অনিয়ম পরিহার কওে একই ব্যক্তিকে বারবার সভাপতি সিয়োগ না করার জন্য আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মো. জুবায়ের তায়েব। উক্ত প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ৩ বারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪র্থ বার যাতে দায়িত্ব না দেয়া হয় তারই প্রেক্ষিতে এই আইনি নোটিশ প্রদান করা হয়।

Manual5 Ad Code

জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (২০৪০/২০১৯ রীট পিটিশন) কর্তৃক প্রদত্ত এক রায়ে পরপর ২ বারের বেশি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি থাকতে বা হতে পারবে না বলে আদেশ জারি করেন। এরই আলোকে ভুকশিমইল গ্রামের রাজিব উল্ল্যাহর ছেলে এলাইস মিয়া সুপ্রিম কোর্টের আইনজীবির মাধমে এই আইনি নোটিশ প্রদান করেন।

Manual1 Ad Code

নোটিশে উল্লেখ করেন, ২০১৪ সালের ১৫ মে থেকে গত ২২ মার্চ পর্যন্ত ৩ বার গভর্নিং বডির সভাপতি হিসেবে মো: রফিকুল ইসলাম রেনু সভাপতির পদ দখল করে আছেন। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে একক আদিপত্য বিস্তারের জন্য দিন দিন শিক্ষার মান এবং সার্বিক অবস্থার অবনতি হচ্ছে। ফলে অভিভাবকমহলে ক্ষোভ ও হতাশার সঞ্চার হচ্ছে। বর্তমান সভাপতি ক্ষমতার অপব্যবহার কওে ৪ র্থ বারের মত সভাপতি হওয়ার পাঁয়তারা করছেন।

Manual6 Ad Code

তাছাড়া ০১ ডিসেম্বর ২০২১ সালে সিলেট বারের আইনজীবি সৈয়দ মুজিবুল হক তথ্য অধিকার আইনে গভর্নিং বডির সভাপতি দায়িত্ব পালনকালের তথ্য চাইলে গত ৯ মাসে সেই তথ্য প্রদান করেননি প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

Manual5 Ad Code

আগামী ১৮ সেপ্টেম্বর গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন। অভিভাবকদের ভোটে নির্বাচিত সদস্য ও কলেজের শিক্ষক প্রতিনিধি মিলে সভাপতি নির্বাচন করবেন।

ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল মনসুর জানান, গভর্নিং বডির সদস্য নির্বাচন ১৮ সেপ্টেম্বর। কোন লিগ্যাল নোটিশ পেয়েছি বলে জানা নাই। এখন সভাপতি নির্বাচন হবে না। সভাপতি নির্বাচন হবে পরে।

এব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, একটা আইনি নোটিশ আমরা পেয়েছি। আমরা সভাপতি নির্বাচন করি না। আমরা গভর্নিং কমিটির সদস্য নির্বাচন করি। নির্বাচিত সদস্যরা সভাপতির নাম চুড়ান্ত করে শিক্ষা বোর্ডে প্রেরণ করে। বোর্ডের চেয়ারম্যান সভাপতির নাম অনুমোদন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!