কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির মতবিনিময়

  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ এর কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক পিন্টু দেবনাথ দুবাই আগমন উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ অক্টোবর রাত ৯ টায় সংযুক্ত আরব আমিরাতের ফজিরা ষ্টেইটের সোনা মার্কেটের বাংলা রেষ্টুরেন্টে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মুহিত চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক আব্দুল হক চৌধুরী সায়েস্তা, উপদেষ্টা আব্দুল মালিক, প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাজী আলকাছ মিয়া, বিশিষ্ট মুরব্বি হারুন মিয়া, পৃষ্ঠপোষক ফরিদ মিয়া, পৃষ্ঠপোষক খছরু মিয়া, সিনিয়র সদস্য আব্দুল গফফার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ মিয়া, সহ অর্থ সম্পাদক শেখ আমির আলীসহ আর অনেকে।

Manual2 Ad Code

বক্তারা আর্ত মানবতায় নিয়োজিত কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা, তাদের কটার্জিত অর্থের মাধ্যমে দেশের অনেক উপকার হয়। কিন্তু প্রবাসীরা দেশে গেলে নানা ধরনের হয়রানী শিকার হতে হয়। এ থেকে উত্তরনের জন্য সরকারের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে বক্তরা জানান। প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা, সহজে পাসপোর্ট সংশোধনের সুযোগ রাখা, বিদেশে পর্যাপ্ত শ্রমকল্যাণ উইং স্থাপন করা, উন্নতমানের দূতাবাস সেবা নিশ্চিত করা, অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা, প্রবাস যাত্রার ব্যয় মেটাতে সুদমুক্ত ঋণ সুবিধা দেয়া, প্রবাস ফেরতদের জন্য কর্মসংস্থান তৈরী করা, নিঃস্ব হয়ে ফিরে আসা প্রতারণার শিকার প্রবাসীদের ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করা ইত্যাদি বিষয়ে মতবিনিময় সভায় তুলে ধরেন।

Manual4 Ad Code

মতবিনময় সভার শুরুতে সাংবাদিক পিন্টু দেবনাথ কে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!