কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, র‌্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস-২০২২ পালিত হয়। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন। আলোচনায় অংশ নেন উপজেলা স্কাউটস কমিশনার শ্যামল চন্দ্র দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, হীড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা বৃন্দছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!