চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দুর্যোগে আগাম সতর্ক বার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ আছমা বেগম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোহাম্মদ রাশিদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
পরে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করে। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, ফ্রেন্ডশিপ, আরডিআরএসের সংগ, কেয়ার বাংলাদেশ ও সমাজ উন্নয়ন কর্ম সংস্থা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!