ভালুকায় চিনি মজুদ রাকায় জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

ভালুকায় চিনি মজুদ রাকায় জরিমানা

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি:-

চিনি বিক্রি না করে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ভালুকা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ।

Manual5 Ad Code

আদালত সূত্রে জানা যায়, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা বাজারের চিনির দোকানে হানা দেয় ভ্রাম্যমান আদালতের একটি টিম। বাজারে চিনি বিক্রি না করে মজুদ রাখায় ভাই ভাই স্টোরের মালিক কালীপদ বণিক ও বাদল স্টোরের মালিক বাদল বণিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত। আজকের এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সহযোগিতা করেন, এনএসআই ভালুকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আতাউর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফিজুর রহমানের নেতৃতে পুলিশের কয়েকজন সদস্য।

Manual8 Ad Code

হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ভালুকা বাজাররের প্রায় সব চিনি ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। খুচরা দুই চিনি বিক্রেতার দোকানে অতিরিক্ত চিনি মুজুদ থাকায় তাদেরকে ৫০ হাজার করে মোট একলাখ টাকা জমিরামা করা হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!