সিলেটের কিশোরী ধর্ষণের অভিযোগে কমলগঞ্জের ২ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিলেটের কিশোরী ধর্ষণের অভিযোগে কমলগঞ্জের ২ যুবক আটক

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিমান করে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা বাড়িতে আসার উদ্দেশ্য সিএনজিতে উঠলে সিএনজি চালকসহ ২ যুবক কিশোরীকে ফুসলিয়ে একটি বাড়ীতে নিয়ে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে শ্রীমঙ্গলের একটি বাসা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ কিশোরী উদ্ধারসহ অভিযুক্তদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় শনিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন-কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪) ও সুলতান বক্সের ছেলে রাজ্জাক বক্স (২২)।

পুলিশ সুত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর থানার আব্দুস শহীদের কিশোরী মেয়ে গত রোববার কমলগঞ্জ উপজেলার আদমপুর নানা বাড়ী যাওয়ার জন্য বাড়ী থেকে বেরিয়ে আসে। কমলগঞ্জ আসার পর উপজেলার উত্তরভাগ গ্রামের মোহন মিয়া ও রাজ্জাক বক্স নামের দুজন যুবক বাড়ীতে পৌঁছে দেয়ার নামে সিএনজিতে উঠিয়ে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে।

এদিকে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ৪ নভেম্বর শুক্রবার রাতে কমলগঞ্জের দুই যুবককে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মায়াবী গেস্ট হাউজের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে আটক সহ ভিকটিম কিশোরীকে উদ্ধার করে। পরে শ্রীমঙ্গল থানার পুলিশ ভিকটিম কিশোরীসহ ২ যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

অপরদিকে,ঘটনাটি জানতে পেরে কিশোরীর বাবা আব্দুস শহীদ বাদী হয়ে শনিবার কমলগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!