কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্টজনদের সাথে মতবিনিময়, সম্বর্ধনা সভা ও চা চক্র গত ০৬ নভেম্বর রোববার স্হানীয় আল হামরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল জলিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ইমতিয়াজ রানা আহমদ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু।

Manual1 Ad Code

বক্তব্য দেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সমাজসেবক মারুফ আহমেদ ,স্পেন থেকে আগত বিশিষ্ট সাংবাদিক বকুল খান, পর্তুগাল থেকে আগত কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন পর্তুগালের সভাপতি আরশাদ সুমন।

Manual1 Ad Code

এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি জাহাঙ্গীর আহমদ শাহজান, সাবেক সভাপতি আতিকুর রহমান জুনেল, সহ সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি আকমল হোসেন জুয়েল , সহ সভাপতি কয়েছ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি শহিদ আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, মুফতি সৈয়দ মাহমুদ আলি, আজগর হোসেন চৌধুরী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম , সেলিম আহমদ , খয়রুজ্জামান খছরু , যুগ্ন সাধারণ সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম, দেওয়ান ময়নুল হক উজ্জল, ট্রেজারার তৌহিদুল আরেফিন রুহেল , শাহিন আহমদ, রিকু আহমদ, তুফাজ্জল হোসেন চৌধুরী সাম্মাম, বেলাল আহমদ, তালহা ফেরদৌস, ইন্জনিয়ার শাহ কবির শিপলু , তারেকুল ইসলাম , সানি মোস্তাকিম ,সোহেল আহমদ প্রমুখ।

বিভিন্ন দেশ থেকে আগত অতিথি বৃন্ধ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন, এবং অতিতের ন্যায় আগামীতেও আমাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!