কুলাউড়ায় গোয়াল ঘর জ্বালানোর নাটক মামলা দিয়ে হয়রানি শীর্ষক সংবাদের প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় গোয়াল ঘর জ্বালানোর নাটক মামলা দিয়ে হয়রানি শীর্ষক সংবাদের প্রতিবাদ

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: বিভিন্ন অনলােইন পোর্টালে “কুলাউড়ায় গোয়াল ঘর জ্বালানোর নাটক সাজিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আছলম মিয়া ও তার পরিবার। সংবাদে প্রতিপক্ষকে ফাঁসাতে গোয়াল ঘর জ্বালানোর মিথ্যা অভিযোগ দিয়ে প্রভাব খাটিয়ে রাস্তা নির্মাণ করার  অভিযোগ আদৌ সত্য নয়।

গত ১৩ অক্টোবর দুপুর ১২ টায় মহেষগৌরি গ্রামের আছলম মিয়াকে হত্যার উদ্দেশ্যে কুরফান আলী বহিরাগত প্রায় ১০০ জন লোক নিয়ে বাড়ীতে হামলা করে বসত ঘরের টিনের চাল ছিদ্র করে গোয়ালঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়ীর রাস্তা কোদাল,খন্তি,দা ইত্যাদি দেশিয় অস্ত্রে সস্ত্রে মাটি কেটে বড় বড় গর্ত করে জমিতে মিশিয়ে দেয়। টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিলে আছলম মিয়া বাঁধা দিতে চাইলে তাকে কাঠের বর্গা ( লাঠি) দিয়ে মাথায় আঘাত করলে তিনি ডান হাত দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন।  বর্গার আঘাতে ডান হাতের হাড় ভেঙে গেলে দৌড়ে নিজ ঘরে গিয়ে প্রাণ রক্ষা করেন।

Manual4 Ad Code

এ হামলা ভাংচুর, হত্যার উদ্দেশ্য মারপিট, গুরুতর জখম, অগ্নিসংযোগ ও ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকির অভিযোগে গত ২৪ অক্টোবর কুলাউড়া থানায় আছলম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

প্রকৃত সত্য হলো (১ লা নভেম্বর) মঙ্গলবার মৌলভীবাজার আদালতে আসামীরা আত্মসমর্পণ করলে আদালত মামলার ১ নং আসামী কুরফান আলী(৫৬) গংদের সহযোগী অত্র এলাকার আমিন আলীর পুত্র রকিব খান (৪৫) জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাগদলীবাড়ির আলাই মিয়ার পুত্র মহিন মিয়া (২২) ও সাদিপুর গ্রামের রজব আলীর পুত্র সালাউদ্দিন (৩০) কে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Manual8 Ad Code

প্রকাশিত সংবাদটি মনগড়া ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। #

Manual1 Ad Code

# বিপনন-১-১আ#

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!